আইজিপির সঙ্গে সাক্ষাৎ এফবিআই প্রতিনিধিদলের

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৮:০৪ এএম

পুলিশ সদর দপ্তরে গতকাল পুলিশের মহাপরিদর্শক (আইজি) আলী হোসেন ফকিরের সঙ্গে সুহেল দাউদের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) চার সদস্যের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।  এ সময় পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। এই সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার, সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি প্রতিনিধিদলের আগ্রহকে স্বাগত জানিয়ে এফবিআইয়ের সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ ও সিটিটিসিসহ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত