ডিজেল মজুদের অপরাধে ব্যবসায়ীর জরিমানা

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৯:৫৭ এএম

গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে ৩ হাজার লিটার ডিজেল মজুদ করে রাখার অপরাধে শাহজালাল শেখ নামে এক তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার সদর বাজারে ফায়ার সার্ভিস সংলগ্ন শাহজালাল শেখের দোকানে এ অভিযান চালিয়ে বুধবার (১১ মার্চ) মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাছনাত এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত শাহজালাল শেখ (৪৮) মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রামের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাছনাত জানান, জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করা হয়েছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ডিজেল মজুদের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে।

বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত