১৫ হাজার রোজাদারের জন্য ইফতারের আয়োজন বিমানমন্ত্রীর 

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১২:৩৫ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মাতা মরহুমা হুরন নাহার রশিদের স্মরণে মানিকগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) আয়োজিত এই ইফতারে প্রায় ১৫ হাজার রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

এসময় মা হুরন নাহার রশিদের জীবনের বিভিন্ন দিক স্মরণ করে আফরোজা খানম রিতা বলেন, তিনি ছিলেন মানবিক গুণাবলিতে সমৃদ্ধ, স্নেহশীল ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ একজন মানুষ। তার মৃত্যুতে সমাজ একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারিয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট জহিরুল আলম খান লোদী,নূরতাজ আলম বাহার, গোলাম কিবরিয়া সাঈদ, গোলাম আবেদীন কায়ছার, আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, এলাকার সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত