কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীর

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১০:২১ পিএম

জামিনে কারা মুক্ত হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার(১৪মার্চ) তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন তিনি। ওই কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। জেল সুপার বলেন, সাংবাদিক আনিস আলমগীরের জামিন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র একদিন আগে কারাগারে এসে পৌঁছায়। তা যাচাই বাছাই করে শনিবার বেলা ২-৩৫মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়। কারা মুক্তিকালে তার স্বজনরা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, গত বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করে আদালত। এ নিয়ে আনিস আলমগীর তাঁর বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পান। সে ক্ষেত্রে আনিস আলমগীরের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছিলেন তাঁর আইনজীবী তাসলিমা জাহান। এর আগে, জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর তাঁকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়। পরে তাঁকে পাঁচ দিন রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত