এএফসি নারী এশিয়ান কাপের সেমিফাইনালের ৩ দল চূড়ান্ত হয়ে গেল গতকাল শনিবার। স্বাগতিক অস্ট্রেলিয়া আগেই উত্তর কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। শনিবার পার্থে চীন মুখোমুখি হয়েছিল চাইনিজ তাইপের আর সিডনিতে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ ছিল উজবেকিস্তান। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য ড্র’র পর চাইনিজ তাইপেকে অতিরিক্ত সময়ে ২ গোল করে হারিয়েছে চীন। অন্যদিকে উজবেকিস্তানের জালে গোল উৎসব করেছে দক্ষিণ কোরিয়া। তাদের ৬-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তারা, অপেক্ষায় আছে জাপান ও ফিলিপাইন ম্যাচের জয়ী দলের। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও চীন।
×
