এই ঈদে

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৮:১৩ এএম

ফের ছোটকাকু আফজাল হোসেন

খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ অবলম্বনে এবারও নাটক পরিচালনা করছেন বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব আফজাল হোসেন। সিরিজের এবারের পর্বে ‘কঙ্গ থেকে বঙ্গ’। ঈদের প্রথম দিন থেকে অষ্টম দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে। এবারও ছোটকাকু হিসেবে আফজাল হোসেনকেই দেখা যাবে। কাহিনিতে দেখা যাবে গাজীপুরের নুহাশ পল্লীর পাশেই আধুনিক রিসোর্ট দখিন দুয়ার। সেখানে অবসর সময় কাটাতে যান ছোটকাকুর লেখক ফরিদুর রেজা সাগর, দেশসেরা গোয়েন্দা আফজাল হোসেন এবং আলোচিত চরিত্র শরিফ সিঙ্গাপুরী। দখিনা দুয়ারের পরিবেশ তাদের দারুণ পছন্দ হয় কদিন এখানে থাকবেন। কিন্তু প্রথম রাতেই ঘটে যায় ভয়ংকর কিছু ঘটনা। ‘কঙ্গ থেকে বঙ্গ’তে আরও অবিনয় করেছেন ঈশিকা সাকিন, তুষার খান, মোবাশে^রা ইরা, সরূপা বিথী, ফাহমিদা সালেহীন, সাদ্দাম হোসেন এবং জ্যাক।

সাউন্ডটেকে ফিরছেন আসিফ

বেশ লম্বা সময় পর দেশের প্রতিষ্ঠিত অডিও প্রতিষ্ঠান সাউন্ডটেকে ফিরলেন গায়ক আসিফ আকবর। ফয়সাল রাব্বিকীনের কথা ও রেজোয়ান শেখের সুর-সংগীতে ‘ভুল’ শিরোনামের এই গানটির এইর মধ্যে রেকর্ড সম্পন্ন হয়েছে। জানা গেছে, এই ঈদে সাউন্ডটেকের ব্যানারে গানটি প্রকাশ হবে মিউজিক ভিডিওসহ। ভিডিও নির্দেশনা দিচ্ছেন সৈকত রেজা। আসিফ আকবর বলেন, ‘এই গানটি রেকর্ডিংয়ের মধ্য দিয়ে অনেকটা সময় পর নতুন গানে ফিরলাম। গানটির কথা-সুর-সংগীতায়োজন মিলিয়ে মনের মতো হয়েছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার।’ সাউন্ডটেকের স্বত্বাধিকারী সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘আসিফের সঙ্গে সবসময়ই সাউন্ডটেকের অন্যরকম সম্পর্ক রয়েছে। সেই শুরু থেকে তার অনেক অনেক গান আমরা প্রকাশ করেছি, তুমুল জনপ্রিয় হয়েছে। রেকর্ডসংখ্যক ক্যাসেট বিক্রি হয়েছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত