কালাইয়ে ছেলের হাতে বাবা খুন, মা-বোন আহত

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১১:২৬ এএম

জয়পুরহাটের কালাই উপজেলার বফল গাড়ি গ্রামে ছেলের হাতে বাবা খুন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার পর কালাই উপজেলার পুনট বফল গাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আক্কাস আলী (৫৫) বফল গাড়ি গ্রামের বাসিন্দা এবং তার ছেলে অভিযুক্ত গোলাপ হোসেন (২৫)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর গোয়ালে গরুর খাবার দেওয়াকে কেন্দ্র করে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গোলাপ হোসেন তার বাবা আক্কাস আলীর ওপর কাঠের বাটাম ও লাঠি দিয়ে মারধর শুরু করে একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এ সময় গোলাপের মা ও বোন বাধা দিতে গেলে আহত হন আক্কাস আলীর স্ত্রী ও মেয়ে। স্থানীয়রা আক্কাস আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মা ও মেয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। 

কালাই থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ছেলে গোলাপের হামলায় বাবার মৃত্যুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ অভিযুক্ত গোলাপ হোসেনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত