ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ২৮ জনের এই স্কোয়াডে ফিরেছেন ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক। এ্ছাড়া দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই করে জয়ী হওয়া বিশ্বনাথ ঘোষও ফিরেছেন স্কোয়াডে।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচে অংশ নেবে হাভিয়ের কাবরেরার দল। এরপর ৩১ মার্চ মাঠে নামবে সিঙ্গাপুরের বিপক্ষে। ঘোষিত স্কোয়াডে নাম নেই দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর। কারণ, লেস্টার সিটির এই তারকা ২২ মার্চ সরাসরি ইংল্যান্ড থেকে ভিয়েতনামে গিয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
কাবরেরার স্কোয়াডে বড় চমক হয়ে এসেছেন ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক। বর্তমানে ফর্টিস এফসিতে খেলা এই ডিফেন্ডারের এভাবে ফেরাকে অনেকেই দেখছেন ইতিবাচক হিসেবে। এভাবেও যে ফেরা যায়, সেটা যেন তিনি প্রমাণ করে দিলেন। অন্যদিকে ২০২৪ সালে ভুটানের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষও ঘরোয়া লিগে দারুণ ছন্দে আছেন।
জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার ইশাক আকন্দ এবং রহমতগঞ্জের ফরোয়ার্ড রফিকুল ইসলাম। এর আগে অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের হয়ে খেলে নজরে আসেন ইশাক, যদিও প্রাথমিক স্কোয়াডে গোলকিপার আছে মোট চারজন।
প্রত্যাশিতভাবেই প্রাথমিক স্কোয়াডে আছেন ফাহামিদুল ইসলাম, শমিত সোম এবং তারিক কাজীর মতো প্রবাসী তারকারা। আগামী ১৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে জাতীয় দলের এই ক্যাম্প। তারপর স্কোয়াড চুড়ান্ত করবেন কাবরেরা।
ঢাকা ট্রেনিং ক্যাম্পের জন্য বাংলাদেশ জাতীয় দল:
গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আকন্দ।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান, ইসা ফয়সাল।
মিডফিল্ডার: শাহ কাজেম কিরমানি, শেখ মোরসেলিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো সোহেল রানা, মো. হৃদয়, শমিত সোম।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।
সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ; সুযোগ হলো না সৌম্যর
বাবর-ফখরের বিরুদ্ধে তদন্তের দাবি নির্বাচকের; বাবরের বিদ্রূপাত্মক জবাব