কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৪:১৪ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন নামের এক (স্যালোইঞ্জিনচালিত) লাটাহাম্বা চালক আলাউদ্দিন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। 

রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ওই উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ উপজেলার এএমবিএম ব্রিক্সের একটি গাড়ি ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে যায়। ইট নামিয়ে ফেরার পথে গাড়িটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক আলাউদ্দিন নিহত হন এবং তার হেল্পার গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জাজান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বরাদ্দ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত