দেশের পপ সংগীতের জীবন্ত কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ এবার নিয়ে এলেন নতুন একটি গান। ‘ফাঁকি’ শিরোনামের এই বিশেষ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সময়ের ব্যস্ত জনপ্রিয় পপ শিল্পী খন্দকার বাপ্পি। গানটি ‘খন্দকার বাপ্পি অফিসিয়াল’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে।
মানুষের জীবনের চিরন্তন সত্য, সময়ের মূল্য এবং আত্মউপলব্ধির গল্প উঠে এসেছে এই গানে। ‘মন উজালা মন উতলা / খেলছো তুমি কিসের খেলা’—এমন জীবনমুখী ও অর্থবহ কথায় গানটি লিখেছেন গীতিকার তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী বাপন। গানটিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও। মডেল হয়েছেন জনপ্রিয় র্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা।
গান প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, নতুনদের সঙ্গে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। ‘ফাঁকি’ গানের মাধ্যমে এ প্রজন্মের সঙ্গে দারুন মেলবন্ধন হলো। আশা করছি গানটি ভালো লাগবে সবার।
গীতিকার তারেক আনন্দ বলেন, ফেরদৌস ওয়াহিদ আমাদের সংগীতের এক জাদুকরী নাম। তার চিরচেনা সেই দরাজ কণ্ঠের কথা মাথায় রেখেই 'ফাঁকি' গানের কথাগুলো সাজিয়েছি। বাপ্পির গায়কীও অসাধারণ। আশা করি, শ্রোতারা গানটির মাঝে জীবনের দর্শন খুঁজে পাবেন।
খন্দকার বাপ্পি তার অনুভূতি জানিয়ে বলেন, ফেরদৌস ওয়াহিদ স্যারের মতো কিংবদন্তির সঙ্গে একই গানে কণ্ঠ দিতে পারা আমার সংগীত জীবনের অন্যতম বড় প্রাপ্তি। তারুণ্যদীপ্ত সেই একই এনার্জি নিয়ে তিনি গানটি গেয়েছেন। গানটি শ্রোতারা পছন্দ করবেন।’
ভালুকায় দীপু হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
নিরাপত্তা বৈঠকে নেই নেতানিয়াহু, বাড়ছে মৃত্যুর জল্পনা!
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো অধিবেশন আহ্বান করার সুযোগ নেই