ইরানের ৪ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সংযুক্ত আরব আমিরাত

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম

ইরান থেকে নিক্ষেপ করা আরও চারটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কতগুলো হামলা প্রতিহত করা হয়েছে তার একটি তালিকাও প্রকাশ করেছে দেশটি।

দেশটি ইরানের নিক্ষেপ করা ২৯৮টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং এক হাজার ৬০৬টি ড্রোন প্রতিহত করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলার ফলে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন এবং ১৪২ জন সামান্য ও মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

সূত্র: বিবিসি বাংলা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত