২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৫১৭ 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে ডিএমপির জনসংযোগ বিভাগ এই তথ্য জানিয়েছে। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৮ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৫ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৮৩ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৬০ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৮ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৬৬ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জন। অভিযানকালে ১২ হাজার ২২৮ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ৬ জন ভিকটিম, ১০টি মোবাইল, ৭০ লিটার ডিজেল তেল, ৭টি তেলের ড্রাম, ১টি সিটি গোল্ডের কানের দুল উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত