বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বেলায়েত হোসেন মৃধা। আজ রবিবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনাকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক হিসেবে নির্দেশক্রমে মনোনীত করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলের শক্তি বৃদ্ধিতে আপনি যথাযথ ভূমিকা রাখবেন বলে আশা করি।
এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
