ছেলের হাতে ক্ষমতা যাক-‘চাননি’ খামেনি!

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার ছেলে মোজতবা খামেনির নেতৃত্বের যোগ্যতা নিয়ে শঙ্কিত ছিলেন। মৃত্যুর আগে পুত্রকে উত্তরসূরি হিসেবে দেখলেও তার মেধা ও সক্ষমতা নিয়ে নিশ্চিত ছিলেন না প্রবীণ খামেনি।

মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে বিবিসির সহযোগী সংস্থা সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

গোয়েন্দা সূত্রগুলো বলছে, মোজতবা খামেনি ‘খুব বেশি মেধাবী’ নন এবং দেশের সর্বোচ্চ নেতৃত্বের জন্য তার মধ্যে প্রয়োজনীয় ‘যোগ্যতার অভাব’ রয়েছে বলে মনে করতেন বাবা। পাশাপাশি ছেলের ব্যক্তিগত জীবনের নানা সমস্যা সম্পর্কেও ওয়াকিবহাল ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি।

প্রসঙ্গত, গত ৮ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তার ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

এ বিষয়ে রবিবার (১৫ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’ এবং ‘পুরো পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছেন’। তবে বিশ্লেষকদের মতে, নতুন নেতার অনুপস্থিতি ও যোগ্যতা নিয়ে বাবার শঙ্কার কথা প্রকাশ্যে আসায় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে দেখা দিতে পারে অস্থিরতা।

সর্বশেষ সর্বাধিক পঠিত