তালাবদ্ধ ঘরে জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৫ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের শারমিন জাহান খালেদা (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে  সাভারের পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকার চতুর্থতলা ভবনের নিচতলা থেকে ওই শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

নিহত ওই ছাত্রীর নাম শারমিন জাহান খালেদা। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। তিনি সাভারের জাহাঙ্গীরনগর বিসাভার (ঢাকা) সংবাদদাতাবিদ্যালয়সংলগ্ন ইসলামনগর এলাকায় স্বামী ফাহিম আল হাসানকে নিয়ে বসবাস করতেন।

জাহাঙ্গীরনগর বিcবিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, শারমিন ও তার স্বামী ওই বাসায় বসবাস করতেন। রবিবার (গতকাল) সকালে তার স্বামী বাসা থেকে বের হয়ে ঢাকা চলে যান। পরে দুপুরে বাসায় ফিরে তালাবদ্ধ কক্ষের ভেতরে অর্ধ উলঙ্গ অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ দেখতে পান। পরে বাড়ির মালিক ও ৎপ্রতিবেশীদের মাধ্যমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন। কীভাবে তার মৃত্যু হয়েছে তার সঠিক তদন্ত চান তিনি।

জাবি শিক্ষিকা জয়বুন নেসা বলেন, প্রক্টরের মাধ্যমে জানতে পারি শারমিন আর নেই। তার মাথায় রক্তাক্ত আঘাত ছিল। স্বামীর মাধ্যমে জেনেছি, তার শরীরের ওপরের অংশে কাপড় ছিল না। পরে বাড়ির মালিক কাপড় দিয়েছে। মেয়েটি অনেক প্রাণবন্ত শিক্ষার্থী ছিল। তার রক্তাক্ত মুখ দেখতে পারছিলাম না। যদি এটি হত্যাকা- হয়ে থাকে, এর বিচার চাই। 

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এনামুল হক বলেন, ররিবার বিকেল ৪টা ২২ মিনিটে শারমিন জাহান নামে এক তরুণীকে হাসপাতালে মৃত অবস্থান আনা হয়। তার মাথায় ভারী কিছুর আঘাতের চিহ্ন ছিল। এতে অতিরিক্ত রক্তরক্ষণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি হত্যাকা- নাকি অন্য কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পরে মামলা অনুযায়ী আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত