দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রবিবার তাদের নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আদেশে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জেলা পরিষদসমূহের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকা-কে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন : পঞ্চগড়-মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুর-মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর-মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম-মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধা-অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাট-মো. মাসুদ রানা প্রধান, বগুড়া-এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জ-মো. হারুনুর রশিদ, নওগাঁ- মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহী-মো. এরশাদ আলী, নাটোর-মো. রহিম নেওয়াজ, মেহেরপুর-মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়া-সোহরাব উদ্দিন, ঝিনাইদহ-মো. আবুল মজিদ, যশোর- দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরা-আলী আহমেদ, বাগেরহাট-শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা-এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালী-স্নেহাংশু সরকার, ভোলা-গোলাম নবী আলমগীর, বরিশাল-আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠি-মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুর-আলমগীর হোসেন, টাঙ্গাইল-এস এম ওবায়দুল হক, শেরপুর-এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহ-সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনা- মো. নূরুজ্জামান (অ্যাড.), কিশোরগঞ্জ-খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জ- এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জ- মো. মামুন মাহমুদ, রাজবাড়ী- আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জ-শরিফ রফিক উজ্জামান, মাদারীপুর-খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুর- সরদার এ.কে.এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জ-মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেট-আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজার-মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া- সিরাজুল ইসলাম, কুমিল্লা-মো. মোশতাক মিয়া, নোয়াখালী-মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুর- সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী।