র্যাগ ডে নামে বিশৃঙ্খলা বন্ধ, ইভটিজিং প্রতিরোধসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার জন্য নেওয়া পদক্ষেপের তথ্যও জানাতে বলা হয়েছে। ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ই-মেইলে (ফরৎবপঃড়ৎ.সব@িমসধরষ.পড়স) এসব তথ্য পাঠাতে হবে। গতকাল রবিবার মাউশি এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি মাউশির আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে এবং বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
×
