স্কাউটিংয়ে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেলেন শেকৃবির সজিব ও অর্চি

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ এএম

বাংলাদেশ স্কাউটসের রোভার শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুই শিক্ষার্থী। তারা হলেন রোভার মো. সজিব আলী ও গার্ল-ইন-রোভার অর্চি ঘোষ। গতকাল রবিবার বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মাহফুজা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ক্যাম্প গত ২৭-২৯ নভেম্বর ২০২৫ তারিখে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে অনুষ্ঠিত হয়। উক্ত মূল্যায়নের ভিত্তিতে সারা দেশ থেকে পাঁচজন রোভার স্কাউটকে এ অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদত্ত এই পুরস্কার রোভার স্কাউটদের জন্য সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচিত। স্কাউটিং কার্যক্রমে অসাধারণ অবদান, শৃঙ্খলা, সামাজিক কর্মকা-ে সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্বের গুণাবলির স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। একজন রোভার স্কাউট নির্ধারিত প্রোগ্রাম সম্পন্ন করার পর ২৫ বছর বয়স পর্যন্ত পিআরএস অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে মূল্যায়নে অংশগ্রহণ করতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত