ফ্যামিলি কার্ড সার্বজনীন করবে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ডকে সার্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে যাদের প্রয়োজন নেই, তারা এই কার্ড নেবেন না।

আজ সোমবার দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে তিনি এসব কথা জানান।

তারেক রহমান বলেন, বিগত বছরগুলোতে মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। যে কাজ ১৭ বছরে হয়নি, তা এক-দেড় মাসে করা সম্ভব না।

এ সময় দিনাজপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই জেলার কথা মনে হলেই আমার নানি বাড়ির কথা মনে পড়ে। দিনাজপুর শহর নিয়ে আমার বেশ কিছু স্মৃতি আছে। বালুবাড়ির স্মৃতি আছে, সেখানে আমার নানাবাড়ি, তারপর ঘাসিপাড়ার কথাও আমার খেয়াল আছে আমার।

আরও দেখুন ভিডিওতে 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত