নোনা পানির কুমির পৃথিবীর ভয়ংকর সরীসৃপ। পূর্ণবয়স্ক পুরুষ নোনা পানির কুমির লম্বায় ২০ ফুটের বেশি হতে পারে। ওজন সাধারণত ১,০০০-১,৫০০ কেজি। এদের চোয়ালের চাপ যেকোনো প্রাণীর চেয়ে শক্তিশালী। পৃথিবীর সর্ববৃহৎ জীবিত সরীসৃপের খেতাব পেয়েছে তারা। ঘণ্টার পর ঘণ্টা পানির নিচে প্রায় নিশ্চল লুকিয়ে থেকে এরা আক্রমণ করে। শিকার ধরার পর ‘মৃত্যু ঘূর্ণন’ কৌশল ব্যবহার করে, শিকারের শরীর ছিন্ন ভিন্ন করা হয়। সুন্দরবনে তাদের প্রধান শিকার চিত্রা হরিণ, বন্য শূকর, বানর এবং বিভিন্ন প্রজাতির বড় পাখি। এমনকি তারা বাঘের মতো শক্তিশালী শিকারিকে মেরে ফেলতে পারে। লবণাক্ত পানির কুমির বাস্তুতন্ত্রের সর্বোচ্চ খাদক। এই কুমিরের বাচ্চার লিঙ্গ নির্ধারিত হয় জিনগত বৈশিষ্ট্য দিয়ে নয়, বরং বাসার ভেতরের তাপমাত্রা দ্বারা, যা ‘টেম্পারেচার-ডিপেন্ডেন্ট সেক্স ডিটারমিনেশন’ নামে পরিচিত। যদি বাসার তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে, তবে বেশিরভাগ বাচ্চা পুরুষ হয়। তাপমাত্রা এর চেয়ে কম বা বেশি হলে স্ত্রী বাচ্চা জন্মায়। মানুষখেকো হিসেবে তারা কুখ্যাত। কিন্তু মানুষ স্বাভাবিক শিকার নয়, বরং নিজের এলাকায় অনুপ্রবেশকারী হিসেবে দেখলে এরা আক্রমণ করে। ডাইনোসর যুগ থেকে প্রায় অপরিবর্তিতরূপে টিকে থাকা প্রাণীটি, সুন্দরবনের বাস্তুতন্ত্র ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুক্ত প্রকৃতিতে তারা ৭০-৮০ বছর এবং বন্দি পরিবেশে ১০০ বছরের বেশি বেঁচে থাকতে পারে। পরিবেশগত পরিবর্তন ও আবাসস্থল ধ্বংসের কারণে তারা আজ হুমকির মুখে।
সর্ববৃহৎ সরীসৃপ নোনা পানির কুমির
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ এএম
সর্ববৃহৎ সরীসৃপ নোনা পানির কুমির
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০