পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা যুবদল নেতা শফিউল্লাহ আকন্দ রাজু।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পৌর শহরের রানীগঞ্জ বাজার গ্লোকজ ফ্যাক্টরি মোড়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে চাল, চিনি, সেমাই ও দুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হুদা, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীন মিয়া, যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসা উচিত। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি করে বলেও তারা উল্লেখ করেন।
যুবদল নেতা শফিউল্লাহ আকন্দ রাজু বলেন, প্রতি বছরের মতো এবারও নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল