ট্রেন দুর্ঘটনার খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন। এ ঘটনায় শতাধিক আহত হয়েছে। এমন পরিস্থিতি প্রধানমন্ত্রী এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন দেশ রূপান্তরকে জানান, রেল দুর্ঘটনার খবর জানার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে কথা বলেছেন আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য, উল্লেখ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত