রাজধানীতে তুমুল ঝড়-বৃষ্টি

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৯ পিএম

বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীতে মুষলধারে বৃষ্টি নেমেছে। ইফতারের পর সন্ধ্যা নামতেই শুরু হয় দমকা হাওয়া, এরপর রাত নামার আগেই নগরীর বিভিন্ন এলাকায় নামে বৃষ্টি। সঙ্গে ঝড়। এতে দিনের গরম আর তাপদাহ যেন মুহূর্তে মিলিয়ে গেছে। তবে স্বস্তির এই বৃষ্টিতে বিপাকে পড়েছেন ঈদে বাড়ি ফেরা মানুষ। ঈদের আনন্দে বাড়ি ফেরা নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছেন তারা।

এদিন রাজধানীর আগারগাঁও, বিজয় সরণী, ফার্মগেট, গ্রিনরোড, পান্থপথ, শুক্রবাদ, কলাবাগান, ধানমন্ডি, মিরপুর, মালিবাগ, মগবাজার, মৌচাক, রামপুরা, শান্তিনগর, মতিঝিলসহ আশপাশের প্রায় সব এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। এর মধ্যে কোথাও হালকা, কোথাও মাঝারি আবার কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হয়েছে।

যদিও বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী হতে পারে, এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী চারদিন সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত