গোল করে ব্রাজিলে উপেক্ষার জবাব দিলেন নেইমার

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১২:৫০ পিএম

ব্রাজিল দলে উপেক্ষিত হওয়ার দুদিন পর গোল করলেন নেইমার। ঘরের মাঠে ব্রাজিলের সিরি আ ম্যাচে পেনাল্টি থেকে গোল করে কোচ কার্লো আনচেলত্তিকে জবাব দিয়েছেন তিনি এক বিস্ফোরক মন্তব্যে।  

সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে ম্যাচটি শুরু থেকেই সান্তোসের জন্য প্রতিকূল ছিল। দ্বিতীয়ার্ধের মাত্র এক মিনিটের মাথায় জে ইভাল্ডোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সান্তোস। তবে খেলার মাঝামাঝি সময়ে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান নেইমার। 

গোল করার পরপরই নেইমার তার জমে থাকা ক্ষোভ ঝেড়ে ফেলেন। গ্যালারির দিকে ছুটে যান তিনি। এসময় তাকে চিৎকার করে বলতে শোনা যায়, 'এটি কিংস লিগ হোক বা এখানে, ফোদাস (ফা..ইট)।'

আসলে সেদিন সকালেই তিনি একটি প্রীতি প্রতিযোগিতা কিংস লিগে একটি পেনাল্টি থেকে গোল করেছিলেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হচ্ছিল। একই সাথে আসন্ন বিশ্বকাপের আগে ব্রাজিলের জাতীয় দল থেকে বাদ পড়ায় তিনি বেশ হতাশ ছিলেন। মাঠের এই গোলটি ছিল তার সেই সব সমালোচনার কড়া জবাব।

নেইমার গোলে অবশ্য শেষ রক্ষা হয়নি সান্তোসের। ইনজুরি টাইমে কার্বোনেরো গোল করে ইন্টারনাসিওনালের জয় নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত