সড়কে ভেঙে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০১:১৩ পিএম

লক্ষ্মীপুর জেলায় প্রচন্ড ঝড়ে পড়ে যাওয়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মনোহরী দাস (২৮) নামে এক যুবক মারা গেছেন। 

বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১২টায় সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজের সামনে  লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক কলমনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের কর্মজীত সাদুর ছেলে।     

পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে মনোহরী বাড়িতে যাচ্ছিল। ঘটনার সময় লক্ষ্মীপুরে প্রচণ্ড ঝড় হয়। এতে ঘটনাস্থলে সড়কের ওপর পড়ে যাওয়া গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে মনোহরী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মনোহরীকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মোটরসাইকেলে একাই ছিলেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, ঝড়ের কবলে সড়কের ওপর গাছ ভেঙে পড়ে। ওই গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যক্তি মারা যায়। লাশ সদর হাসপাতালের মর্গে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত