পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ১০টা থেকে সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের এই বিশেষ দিনে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে সরাসরি দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পাবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন হবে। এই ভবনটি প্রধানমন্ত্রী তার বাসভবন হিসেবেও ব্যবহার করবেন বলে জানা গেছে।
