ঈদেরদিন যুবকের প্রাণ কেড়ে নিল হানিফ বাস

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৪:২৫ পিএম

ঈদের দিন চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী একটি বাস উল্টে মোহাম্মদ কাশেম (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের পাইকপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা অন্তত আরও ২৫ জন আহত হয়েছেন।  

তবে তাৎক্ষণিক নিহত মোহাম্মদ কাশেমের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রুবেল দাশ জানান, শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম ছেড়ে আসা কক্সবাজারগামী হানিফ পরিহবনের একটি বাস পটিয়া বাইপাসে এক পথচারীকে বাঁচাতে গিয়ে ডিভাইডারের ওপর তুলে দেয়। এতে বাসটি উল্টে কাসেম নামের স্থানীয় এক পথচারী ঘটনাস্থলে নিহত হন।  এসময় বাসে থাকা আরও ২৫ যাত্রী আহত হন।  খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে  স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। 

এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হারুনুর রশিদ জানান, পথচারীকে বাঁচাতে গিয়ে মূলত বাসটি উল্টে একজন মারা গেছে এবং আহত হয়েছে অনেকে। দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধার কার্যক্রম চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত