৩ সপ্তাহে ৮ হাজার হামলা!

ইরানি নৌবহর গুঁড়িয়ে দেওয়ার দাবি আমেরিকার

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত ইরানে ৮ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সশস্ত্র বাহিনী। এসব হামলার মধ্যে ইরানের ১৩০টি নৌযান বা জাহাজ ধ্বংস করার দাবি করেছে পেন্টাগন।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাডমিরাল কুপার জানান, মার্কিন বাহিনী এখন পর্যন্ত ইরানের ৮ হাজারেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে ১৩০টি ইরানি জাহাজ রয়েছে। তিনি দাবি করেন, গত তিন সপ্তাহে ইরানি নৌবহরের যে পরিমাণ ক্ষয়ক্ষতি করা হয়েছে, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো নৌবাহিনীর ওপর চালানো সবচেয়ে বড় ধ্বংসাত্মক অভিযান।

ভিডিও বার্তায় তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ইরানের আকাশসীমায় মার্কিন বাহিনীর পূর্ণ কর্তৃত্ব বজায় রয়েছে। লক্ষ্যবস্তুগুলোতে হামলা ও আধিপত্য বজায় রাখতে মার্কিন যুদ্ধবিমানগুলো এ পর্যন্ত ৮ হাজারেরও বেশি ‘কমব্যাট ফ্লাইট’ বা যুদ্ধকালীন উড্ডয়ন সম্পন্ন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত