জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়েছেন কেন্দ্রীয় মহিলা বিভাগীয় নেতারা।
আজ শনিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে সকল শ্রেণি-পেশার নারীরা বিরোধীদলীয় নেতার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা।
এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ এরং গাজীপুর মহানগর দায়িত্বশীলা ছাড়াও মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।
