বিথির বাঁচার আকুতি, দরকার হৃদয়বানদের সাহায্য

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৯:৩০ পিএম

বিথি আক্তার। পড়েন রাজধানীর ধানমন্ডির ডক্টর মালিকা কলেজে বাংলা বিভাগে অনার্স তৃতীয় বর্ষে। অনেক আশা আর স্বপ্ন নিয়ে বাংলা বিভাগে ভর্তি হন তিনি। ছোট খাটো গড়নের বিথির সেই স্বপ্ন এখন ধূসরপ্রায়। থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বিথি বর্তমানে ভর্তি আছেন ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে তৃতীয় তলার একটি রুমে প্রতিনিয়ত মৃত্যুকে পরাজিত করতে লড়াই করে যাচ্ছেন।

বিথির বাবা এম এন আলম জানিয়েছেন, বিথির ফুসফুসের পানি জমে গেছে। এ ছাড়া লিভার-কিডনিও ঠিক মতো কাজ করছে না। সবচেয়ে বড় সমস্যা তার কোনও ওষুধে কাজ করছে না।

তিনি আরও বলেন, বিথির পেছনে এ পর্যন্ত তিন লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। ডাক্তার বলেছে আরও পাঁচ থেকে ছয় লাখ টাকার মতো লাগবে। ওর পেছনে খরচ করার মতো আমার আর সামর্থ্যে কুলাচ্ছে না। সমাজের বিত্তবানরা যদি আমার মেয়েটার জন্য এগিয়ে আসত আমার আদরের ধনকে আমি আবার ফিরে পেতাম।

দুই বোনের মধ্যে বিথি ছোট। অনেক আদরের মেয়ে বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। তাই বিথির জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের সাহায্য দরকার। তাদের সাহায্যে বেঁচে যেতে পারেন বিথি, এক বাবা মায়ের সন্তান, একটি ভবিষ্যৎ।

সাহায্য পাঠাতে যোগাযোগ করুন বিথি আক্তারের বাবার বিকাশ নম্বরে 01975538577 (পার্সোনাল)।

সর্বশেষ সর্বাধিক পঠিত