রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে মহানগরী থেকে আটজনকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
এরমধ্যে মাদক মামলায় একজন ও অন্যান্য মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সূত্র: বাসস