রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম

রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে মহানগরী থেকে আটজনকে আটক করা হয়েছে।  রবিবার (২২ মার্চ) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। 

এরমধ্যে মাদক মামলায় একজন ও অন্যান্য মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

সূত্র: বাসস

সর্বশেষ সর্বাধিক পঠিত