জামালপুর

পানিতে ডুবে নিহতদের পরিবারে ২৫ হাজার টাকা করে অনুদান

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৬:০২ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের ওপর প্লাস্টিকের ড্রামের তৈরি ভাসমান সেতু উল্টে নিহত পাঁচ পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২৩ মার্চ) সকালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অর্থায়নে এই অর্থ সহায়তা দেওয়া হয়। নিহত পরিবারের ১ লাখ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। 

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন নিহত পরিবারের মাঝে চেক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খান, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি তৌফিকুল ইসলাম তৌফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত