টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরম্যান্স এবং ইনজুরি নিয়ে যখন চারদিকে সমালোচনার ঝড়, ঠিক তখনই ভিন্ন এক অবতারে সামনে এলেন তারকা ব্যাটার বাবর আজম। মাঠের ২২ গজের লড়াই ছেড়ে ঈদের দিনে তাকে দেখা গেল রান্নাঘরের হাতা-খুন্তি হাতে।
‘মিষ্টি ঈদের সিগনেচার’
৩১ বছর বয়সী এই ব্যাটার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, বাবর অত্যন্ত মনোযোগের সাথে ঈদের ঐতিহ্যবাহী মিষ্টান্ন সেমাই এবং শির খুরমা তৈরি করছেন। নিজের এই রন্ধনশৈলীকে তিনি ‘মিষ্টি ঈদের সিগনেচার’ হিসেবে অভিহিত করেছেন। ক্রিকেট সরঞ্জামের বদলে রান্নার সরঞ্জাম হাতে প্রিয় তারকাকে দেখে ভক্তরা বেশ আনন্দিত।
তবে এই আনন্দময় মুহূর্তের আড়ালে রয়েছে বিসিবি (পিসিবি) ও পাকিস্তান দলের কিছু অস্বস্তিকর খবর। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতার পর বাবরের ফিটনেস ও ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে, বাবর আজম এবং ফখর জামান ইনজুরি নিয়েই বিশ্বকাপে খেলেছেন। এই তথ্য সামনে আসার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া এবং ফিটনেস প্রটোকল নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
