অতিরিক্ত ভাড়া আদায়ে গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে পৌর সদরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত গোল্ডেন লাইনের কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান। 

আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত ৫০০ টাকার ভাড়ার বিপরীতে যাত্রীদের কাছ থেকে ৭০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল। অর্থাৎ প্রতি যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ২০০ টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে কাউন্টার কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ইউএনও এস এম রকিবুল হাসান বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত