মিঠামইনে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩৫

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০১:৩৭ এএম

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। গত সোমবার সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আসাদ (৩৫) ও কাতল মিয়ার (৩০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও পাঁচজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের সমর্থকদের সঙ্গে একই গ্রামের বিএনপি নেতা নজিরের অনুসারীদের ঈদের আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকালে হেমন্তগঞ্জের লাউকুড়ার মাঠে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ৩৫ জন আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত