ডিএমপির ৪ থানার ওসিকে বদলি

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১০:৫৭ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দফতর থেকে পাঠানো এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

উপ-পুলিশ কমিশনার আমীর খসরু সই করা অফিস আদেশে বলা হয়, ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে, গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানায়, ডিএমপি লাইনওয়ারের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানায় এবং লাইনওয়ারের কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায় বদলি করা হয়েছে।

ডিএমপি কমিশনারের নির্দেশক্রমে এই বদলি অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত