দেশীয় চলচ্চিত্রের ষাটের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী চিত্রা জহির প্রথমবারের মতো টিভি অনুষ্ঠানে নিজের অভিনয় ও ব্যক্তিজীবনের নানা দিক তুলে ধরছেন। তাকে ঘিরে ‘অনেক সাধের ময়না’ নামের বিশেষ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আবদুর রহমান। যেখানে কথায় কথায় উঠে এসেছে চিত্রার অভিনয় এবং ব্যক্তি জীবনের নানা জানা অজানা কথা। অনুষ্ঠানটি প্রচার হবে ২৮ মার্চ বিকাল ৫টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে।
চিত্রা জহিরের অভিনয়জীবনের শুরু কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। পরে এহতেশাম পরিচালিত ‘রাজধানীর বুকে’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন। এরপর একে একে অভিনয় করেন আজান, তোমার আমার, শাদী, রাজা এলো শহরে, বন্ধন ও গোধূলির প্রেমসহ বেশ কয়েকটি বাংলা ও উর্দু চলচ্চিত্রে। অভিনয়ের সূত্র ধরেই তার পরিচয় হয় প্রযোজক ও পরিচালক কাজী জহিরের সঙ্গে। পরে তাদের বিয়ে হয়। পরবর্তীতে চিত্রা ফিল্মসের ব্যানারে তিনি নয়ন তারা, ময়না মতি, অবুঝ মন, চাষীর মেয়ে, বধূ বিদায় ও আমার স্বপ্নসহ বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেন।
আগামীকাল শুরু হচ্ছে প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসব