পানাউল্লাহ খাল খননের উদ্বোধন করলেন অধ্যক্ষ আনু এমপি

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৭:০৫ পিএম

নাটোরের সিংড়ায় পানাউল্লাহ খাল পুনঃখনন শুরু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাকিশা গ্রামে পানাউল্লাহ খাল পুনঃখননের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল রিফাত, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর, বিএডিসি কর্মকর্তা মানিক রতন, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকার প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত