অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) কর্মদক্ষতা মূল্যায়ন পরীক্ষা (পারফরম্যান্স ইভ্যালুয়েশন টেস্ট) শুরু হয়েছে। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে গঠিত একটি বোর্ডের মাধ্যমে গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে ডিএজিদের কর্মদক্ষতা মূল্যায়ন পরীক্ষা শুরু হয়। রাত সোয়া আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরীক্ষা চলছিল। আজ ১ এপ্রিল ও আগামীকাল ২ এপ্রিল বেলা ১১টা থেকে দুই ধাপে এএজিদের কর্মদক্ষতা মূল্যায়ন পরীক্ষা হবে। অ্যাটর্নি জেনারেল ছাড়া বোর্ডের অপর তিন সদস্য হলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক।
×
