বরগুনার তালতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে মো. বেল্লাল পিয়াদা নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেল্লাল পিয়াদা একই এলাকার জলিল পিয়াদার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চালক মো. বেল্লাল পিয়াদা তার ট্রাক্টরে রড ও সিমেন্ট নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় ঢালু রাস্তা দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এতে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ঝুমুর বলেন, “নিহত বেল্লাল পিয়াদাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, “নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীতে স্টিল মিলে বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ