মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ট্রাক্টর জব্দ

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম। 

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দায়ের করা এক মামলায় জামাল মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার কালিকাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।

এ সময় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।

অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ছাড়াও মনতলা ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত