মুরাদনগরে মানব পাচার মামলার আসামি লুনা গ্রেপ্তার

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম

কুমিল্লার মুরাদনগরে মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লুনা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লুনা আক্তার মুরাদনগর সদর এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী। 

থানা সূত্রে জানা যায়, মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লুনা আক্তার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে মুরাদনগর থানার এসআই মহিন উদ্দিনের নেতৃত্বে নগরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত লুনা আক্তারকে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত