চট্টগ্রাম মহানগরে মাদক ও চাঁদাবাজি নির্মূল করাই প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সিএমপি কার্যালয়ে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই সঙ্গে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি।
পুলিশ কমিশনার বলেন, ‘চুরি, ছিনতাই ও সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ কর্মসূচি ও অভিযান পরিচালনা করা হবে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে জোরালো পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি আরও জানান, নগরীর বিভিন্ন এলাকায় মাদক ও ছিনতাইয়ের হটস্পট চিহ্নিত করা হয়েছে এবং সেখানে শিগগিরই বিশেষ অভিযান চালানো হবে।
যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, ‘নগরবাসীকে স্বস্তির একটি নগরজীবন উপহার দিতে কাজ করছে পুলিশ। চট্টগ্রামকে একটি ‘সেইফ সিটি’ হিসেবে গড়ে তোলা হবে।’
পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়ে কঠোর বার্তা দিয়ে কমিশনার বলেন, কোনো সদস্যের বিরুদ্ধে চাঁদা বা ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হলে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি অর্থায়নে মসজিদ ও কবরস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন