বগুড়ায় হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০১:০৩ পিএম

বগুড়ায় ভ্যাপসা গরমে হিটস্ট্রোকে আব্দুস সামাদ (৫৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) শহরের মালতীনগর বকশীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আবু সামাদ।

তিনি সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান ফুলবাড়ি এলাকার বাসিন্দা। শহরের বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক  ফরহাদ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, দুপুর ২টার দিকে রিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন আবু সামাদ। পথিমধ্যে বকশীবাজার মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে রিকশা থামিয়ে বসে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে পাশের একটি ভবনের দেয়ালের পাশে বসিয়ে দেন। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

পুলিশ পরিদর্শক ফরহাদ মন্ডল জানান, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ধারণা, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারও কোনও অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত