বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া দাবি বিএনপির

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১১:১২ এএম

‘সন্ধ্যার পর বাসা-বাড়িতে অকারণে লাইট ও ফ্যান ব্যবহার না করার’ ফেসবুকে ছড়িয়ে পড়া একটি বক্তব্য সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে ছড়ানো বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে দলটি।

শনিবার (৪ এপ্রিল) রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুচক্রী একটি মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যম ও ইউটিউবে রিজভীর নামে ভুয়া এই বক্তব্য প্রচার করছে। এতে উল্লেখ করা হয়, ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’-এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

বিএনপি সংবাদ বিজ্ঞপ্তি

দেশবাসীসহ বিএনপির নেতাকর্মীদের এই ধরনের মনগড়া বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সবাইকে সতর্ক থাকার বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত