নানা নাটকীয়তার পর স্বস্তিতে টলিপাড়া

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম

দিনভর দফায় দফায় বৈঠক, ওয়াক আউট এবং তর্কা-তর্কি এমনকি কান্নাকাটির পর অবশেষে স্বস্তি মিলল টলিপাড়ায়। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল দশটা থেকে শুরু হওয়া সন্ধ্যা পর্যন্ত চলা এই বৈঠকের পর তুলে নেয়া হলো জারি করা কর্মবিরতি। স্বস্তির হাওয়া বইছে টলিপাড়ায়। 

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া কর্মবিরতি অবশেষে প্রত্যাহার করা হয়েছে। তবে শর্তসাপেক্ষে কাজে ফিরছেন শিল্পী ও কলাকুশলীরা- ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার সঙ্গে আপাতত কোনো কাজ করবেন না তারা। 

আজ সকালে  ‘টেকনিশিয়ান স্টুডিও’তে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পাশাপাশি ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব, পরিচালক হরনাথ চক্রবর্তী-সহ টালিউডের একাধিক পরিচিত মুখ। 

এছাড়াও বৈঠকে অংশ নেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এবং ইম্‌পার সভাপতি পিয়া সেনগুপ্ত। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল শুটিং সেটে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করা। উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত