পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম

বৈরি আবহাওয়া ও প্রচণ্ড বৃষ্টির কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে কর্তৃপক্ষ। 

জানা গেছে, টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসে নদী উত্তাল হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তে ৫টি এবং দৌলতদিয়া প্রান্তে ৫টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ছালাম হোসনে জানান, প্রচণ্ড বৃষ্টির কারণে নদীতে তীব্র স্রোত ও বড় ঢেউ সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত