৪ বছর পর অভিনয়ে ফিরছেন বিটিএস সদস্য ভি

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম

দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ড বিটিএস তারকা কিম তাইহ্যং, যিনি ভি নামেই পরিচিত। দীর্ঘ চার বছর বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। প্রসিদ্ধ কফি ব্র্যান্ড কম্পোজ কফি সম্প্রতি তাদের অপেক্ষিত শর্ট ফিল্ম ‘দ্যাট নাইট আওর ডিক্যাফ’এর প্রথম পোস্টার ও টিজার প্রকাশ করেছে। এই ক্যাম্পেইনে বিশ্বখ্যাত বিটিএস সদস্য কিম তাইহ্যংকে দেখা গেছে।  

২০২৪ সাল থেকে কম্পোজ কফির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন বিটিএস এই তারকা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শর্ট ফিল্মের পোস্টার ও টিজার প্রকাশিত হয়েছে যা ফ্যানদের নজরে আসে।

পোস্টারে দেখা যাচ্ছে, ভি স্কুল ইউনিফর্মে বসে আছেন একটি শান্ত ক্লাসরুমে, একজন সহপাঠীর পাশে। একই সঙ্গে প্রকাশিত টিজারে সেটিং স্থানান্তরিত হয়েছে একটি নীরব কফি শপে, যেখানে রাতের অন্ধকার আবহ ফুটে উঠেছে। খবর গার্লফ নিউজ

বিটিএস তারকা কিম তাইহ্যং

টিজারে ভি একটি ডিক্যাফ কফি অর্ডার করছেন এবং কিছুক্ষণ পর একটি নারী একই কফি অর্ডার করে কাছে আসেন এই মুহূর্তে তাদের মধ্যে একটি চুপচাপ বিনিময় ভক্তদের মন কেড়েছে।

অভিনয়ে প্রথমবার ভিকে দেখা যায় ২০১৬ সালে ‘হ্বরাং: দ্য পোয়েট ওয়ারিয়র ইয়ুথ’ নাটকে। যেখানে তিনি সেওক হান‑সুং চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর দীর্ঘ সময় ধরে ভি শুধুমাত্র সংগীত ও বিটিএসের প্রজেক্টে মনোযোগ দিয়ে আসছিলেন এবং ২০২৫ সালের মধ্যেই সেনাবাহিনীর বাধ্যতামূলক সেবা সম্পন্ন করেছেন।

আগামী ১০ এপ্রিল ‘দ্যাট নাইট, আওর ডিক্যাফ’ কম্পোজ কফির অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত