দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ৮৮৮ জন এবং নিশ্চিত হামরোগে আক্রান্ত হয়েছেন ৮০ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৮৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১৪ হাজার ৩৮৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮০ জন, গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৪৮৯ জন।
১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন নয় হাজার ৪৬৩ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন সাত হাজার ২২ জন।
